ঝিনাই নদীর পারে একটি গ্রাম বানীকুঞ্জ । এ গাঁয়েরই ছেলে ফাহিম, ১০-১২ বছর বয়স হলেও চিন্তার শেষ নেই তার। স্কুলে যেতেও ভালো লাগেনা।
স্কুল ফাঁকি দিয়ে নদীরতীরে বসে জেলেদের মাছ ধরা দেখছে। সেটাও অনেকক্ষণ হল। স্কুল ফাঁকি দিয়ে আর কতইবা বাইরে বাইরে ঘুরা যায়?
আজও সে বাড়ী ফিরে গেল তার পুরনো প্রশ্নগুলোর উত্তর না পেয়েই।
ফাহিমঃ মা ভাইয়া কোথায়?
মাঃ এখনো কলেজ থেকে আসেনি। তুই এত তাড়াতাড়ি, আজও স্কুলে যাসনি ?
ফাহিমঃ আমার স্কুলে যেতে ভালো লাগেনা।
মাঃ কেন?
ফাহিমঃ পড়া মুখস্ত করতে পারিনা, কবি বা লেখকের জন্মদিন মনে থাকে না আর কবির নামের বানান ভুল হলে তো খবরই আছে।
মাঃ এগুলো জানতে হবে না? নইলে পাশ করবি কিভাবে?
ফাহিমঃ হুম। কিন্তু শুধু পাশ করার জন্য পড়তে ইচ্ছা করে না।
মাঃ এসব আবোলতাবোল বলে লাভ নেই কালথেকে স্কুলে না গেলে তোর বাবাকে বলে দিবো। এখন গোসল করে খেয়ে নে।
আচ্ছা তুই না ক্লাসে সবারচেয়ে ভালছাত্র ছিলি ।
ফাহিমঃ আগে তো না বুঝে পড়ালেখা করেছি।
মাঃ এখন বেশি বুঝিস। গাধা কোথাকার।
ফাহিমঃ মা, ওমা
মাঃ আবার কি?
ফাহিমঃ বাবাকে বলোনা কিন্তু।
মাঃ ঠিক আছে, আর ফাঁকি দেওয়া চলবেনা।
ফাহিমঃ হুম।
দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল ফাহিমের বড়ভাই রাশেদ কলেজ থেকে এসেছে অনেকক্ষণ আগেই।
ফাহিম তখনও চিন্তা করছিল।
রাশেদঃ কিরে ফাহিম কি করিস? মাছ মারতে যাবি পুকুরে? অনেক ভালো বড়শি আর টুপ( মাছের খাদ্য ) আছে।
ফাহিমঃ তাই নাকি? চলো যাই।
রাশেদ খুব মনোযোগ দিয়ে মাছ ধরছে, ফাহিম সেটা দেখছে আর তার প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছে।
ফাহিমঃ আচ্ছা ভাইয়া মাছ টুপ খায় কেন?
রাশেদঃ কারণ মাছের কাছে ওটা খাদ্য, যা খেয়ে ও বেঁচে থাকবে কিন্তু মাছ এটা বুঝে না যে মানুষ তাকে বোকা বানাচ্ছে।
ফাহিমঃ মানুষ অনেক চালাক তাইনা ভাইয়া?
রাশেদঃ হুম। মানুষ গবেষণা করে দিনে দিনে অনেক কিছু আবিষ্কার করেছে এবং সবসময় অন্যান্য প্রাণীর সাথে তাদের এই জ্ঞানের পার্থক্য কাজে লাগিয়ে তাদেরকে নিজেদের আয়ত্তে রেখেছে।
ফাহিমঃ হুম, বেশ মজার বেপার। আচ্ছা ভাইয়া এই জিনিস কি মানুষ মানুষের উপর খাটাতে পারে না? যেমন যারা বেশী জ্ঞানী বা যারা মানুষকে নিয়ে গবেষণা করে তারা সাধারণ মানুষের উপর
তাদের এই জ্ঞানের পার্থক্য কাজে লাগিয়ে তাদেরকে নিজেদের আয়ত্তে রাখার জন্য।
রাশেদঃ হতেও পারে।
ফাহিমঃ হুম। ভাললাগছে না। চলো চলেযাই।
রাশেদঃ চল।
সন্ধ্যা হওয়ার আগেই দুইভাই মাছ ধরে বাড়ী ফিরে গেল।
ফাহিমের অমীমাংসিত প্রশ্নের তালিকায় আরেকটি নতুন প্রশ্ন যোগ হল।
চলবে....